আজ আর টিভিতে শখ-নিলয় অভিনীত নাটক ‘দ্যা ট্রেন’

আপডেট : ১৯ মে ২০১৭, ০০:২৮

আজ শুক্রবার রাত ৮টা ১০ মিনিটে আরটিভিতে প্রচারিত হবে সময়ের আলোচিত জুটি শখ-নিলয় অভিনীত নাটক ‘দ্যা ট্রেন’।
নাট্যকার মেহেদী হাসান সাইফ’র লেখা নাটকটি যৌথভাবে পরিচালনা করেছেন সোহাগ ওয়াজিউল্লাহ ও অভি কামাল।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, শখ, নিলয়, দিলু, শামীম ও অভি কামাল প্রমুখ।


‘দ্যা ট্রেন’ নাটকটির প্রযোজনা প্রতিষ্ঠান মুড এন্ড মিডিয়া।
 

দ্য ট্রেন নাটকের গল্পটি এরকম: নিলয়ের জন্ম মফস্বলে। পড়াশোনা করেছেন, সাংস্কৃতিক রাজধানী কুষ্টিয়ায়। বিসিএস ক্যাডার হবার স্বপ্ন নিয়ে আসেন ঢাকায়। ওঠেন মামার বাসায়। ভর্তি হলেন একটি কোচিং সেন্টারে। মামা একদিন ফ্যামিলি নিয়ে ট্রেন ট্যুরে যাবার মনস্থ করলেন। নির্ধারিত দিনে ব্যাগ কাঁধে নিয়ে নিলয় হাজির কমলাপুর রেলওয়ে ষ্টেশনে। এর আগে কখনও তাঁর ট্রেনে চড়া হয়নি। ট্রেন ছাড়ার সময় সকাল ৮ টা। হাতে সময় আছে। তাই সে ঘুরে ঘুরে ষ্টেশন দেখছে। কিন্ত হঠাৎ ভিড়ের মাঝে সে মামা মামীকে হারিয়ে ফেলেন। এভাবেই এগিয়ে যায় ‘দ্যা ট্রেন’ নাটকের কাহিনী।

কুষ্টিয়ার ছেলে অভি কামাল নাটকটিতে সহ-পরিচালনার পাশাপাশি নাটকটিতে অভিনয় করছেন।

ইত্তেফাক/নূহু