আগামী ১৫ ও ১৬ জুলাই লস এঞ্জেলেসে আনন্দমেলা অনুষ্ঠিত হবে। এই প্রথমবারের মতো অনুষ্ঠিতব্য আনন্দ মেলায় আমন্ত্রিত হচ্ছেন, শিল্পী শামীম আরা নিপা, শিবলী মোহাম্মদ, অভিনেতা আফজাল হোসেন, দিলরুবা খান, কৃষ্ণা তিথি, অভিনেত্রী তারিন, রুমি, শাহ মাহবুব ও কনক।
দুই দিনের অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন চ্যানেল আই খ্যাত উপস্থাপিকা মৌসুমী বড়ুয়া। অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিটি কাউন্সিল প্রেসিডেন্ট হার্ব জে উইসন জুনিয়র, বাংলাদেশের প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল আলম খোকন ও ঢাকা হোমস এর অধিকারী মো. বেলায়েত হোসেন।
অনুষ্ঠানে কোনো প্রবেশ মূল্য নেই। বাংলাদেশি অধ্যুষিত ভার্জিল মিডল স্কুলের মাঠে প্রতিদিন বিকাল থেকে মধ্যরাত পর্যন্ত অনুষ্ঠান চলবে। বুথ ও সার্বিক বিষয়ে এ ব্যাপারে ২১৩-৫৭০-৩১০০ নাম্বারে মোঃ আলী খানের সঙ্গে যোগাযোগ করা যাবে।
ইত্তেফাক/নূহু
