সিরিয়ার যুদ্ধ কবলিত শিশুদের জন্য এক বিশাল জায়গা দিয়েছে তুরস্ক। যেখানে যুদ্ধে পরিবার হারানো এসব শিশুদের জন্য ঘর ও শিক্ষার ব্যবস্থা করা হবে। ব্রিটিশ বার্তা সংস্থা- বিবিসির এক প্রতিবেদনে এমনটি জানা গেছে।
IMG0
রেহানিল নামে সীমান্তবর্তী ঐ এলাকায় প্রায় এক হাজার শিশুর জন্য বাসস্থান তৈরি করা হয়েছে। সেখানে মোট ৫৫ টি বাড়ির মত তৈরি করা হয়েছে, যেখানে চারটি স্কুলের পাশাপাশি রয়েছে একটি মসজিদ, খেলার মাঠ এবং খোলা জায়গা।
IMG1
এই কেন্দ্রটি দুই বছরেরও কম সময় আগে তুরস্কের সরকার এবং দুটি সাহায্য সংস্থার অর্থে গড়ে তোলা হয়েছে। ইউনিসেফ বলছে সিরিয়াতে ছয় বছরের যুদ্ধে অন্তত ৬০ লাখ শিশু ক্ষতিগ্রস্ত হয়েছে।
IMG2
তুরস্কের সরকার সমর্থিত আইএইচএইচ এবং কাতারভিত্তিক আরএএফ এই 'অরফ্যান সিটি' গড়ে তোলে। তারা বলছে তাদের উদ্দেশ্য সিরিয়ার শিশু যারা সব কিছু হারিয়ে রাস্তায় রয়েছে তাদের মানসিকভাবে সাহায্য করা। এছাড়া আরো পাঁচ হাজার শিশু যারা ঐ কমপ্লেক্সে থাকবে না তাদেরকেও সাহায্য করবে তুরস্ক। বিবিসি।
ইত্তেফাক/সেতু
