লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে গ্রেফতার করে সঙ্গে নিয়ে অস্ত্র উদ্ধারে যাওয়ার পর ‘বন্দুকযুদ্ধে’ ২০ মামলার এক আসামি নিহত হয়েছেন। শুক্রবার ভোরে দত্তপাড়া বিনিদিঘির পাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. রাসেল ওরফে কালা রাসেল ডাকাতদলের সদস্য বলে জানান পুলিশ।
চন্দ্রগঞ্জ থানার ওসি মোক্তার হোসেন জানান, ডাকাত রাসেলকে বৃহস্পতিবার সকালে অস্ত্রসহ গ্রেফতারের পর শুক্রবার ভোরে তাকে নিয়ে পুলিশ আরো অস্ত্র উদ্ধার করতে যায়। পুলিশ দেখে ডাকাতরা গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হন রাসেল। তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/কেকে
