বেনাপোলের রঘুনাথপুর সীমান্তে গাঁজাসহ ৩ নারী আটক

আপডেট : ১৯ মে ২০১৭, ১৪:৩৭
বেনাপোলের রঘুনাথপুর সীমান্ত থেকে শুক্রবার সকালে গাজাসহ ৩ নারী চোরাচালানীকে আটক করেছে বিজিবি। আটককৃতরা হলেন- জহুরা বেগম (৫৬), আকলিমা (৪৩) এবং পারভিন (২৭)। তাদের বাড়ি বেনাপোল পোর্ট থানার দুর্গাপুর গ্রামে।
 
যশোর ৪৯ বিজিবি’র রঘুনাথপুর ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার ফজলুল হক জানান, গোপন সংবাদে জানতে পারি ৩ নারী চোরাচালানী বিপুল পরিমাণ গাঁজা নিয়ে সীমান্ত থেকে যশোরের দিকে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে ফোর্স নিয়ে রঘুনাথপুর পাকা রাস্তার উপর থেকে তাদের ৫ কেজি গাঁজাসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক মামলা দিয়ে বেনাপোল থানায় সোপর্দ করা হয়েছে। 
 
এদিকে বেনাপোল-যশোর সড়কের আমড়াখালীর পান্তাপাড়া গ্রামে অভিযান চালিয়ে ১ হাজার ৮৬ বোতল ফেনসিডিল জব্দ করেছে বিজিবি। 
 
ইত্তেফাক/এমআই