টাঙ্গাইলের সখীপুরে আলাল হোসেন ওরফে আয়নাল হক (১৪) নামে এক স্কুলছাত্র সাতদিন ধরে নিখোঁজ রয়েছেন। আলাল উপজেলার ইন্দ্রারজানি গ্রামের মো. করিম মিয়ার ছেলে এবং স্থানীয় ইন্দ্রারজানি পাবলিক উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র।
তার পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৩ মে শনিবার সকালে স্থানীয় একটি কোচিং সেন্টারে পড়তে যাওয়ার কথা বলে আলাল বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যাচ্ছে না। ওই ছাত্রের বাবা আ. করিম মিয়া বলেন, পরিচিত সবার বাড়িতেই খোঁজ নিয়ে কোথাও আলালের সন্ধান পাওয়া যায়নি। পরে সখীপুর থানায় জিডি করেছি। পুলিশ এখনো আমার ছেলেকে উদ্ধার করতে পারেনি। এদিকে নিখোঁজের সাতদিন পেরিয়ে গেলেও সখীপুর থানা পুলিশ এখনও তাকে উদ্ধার করতে না পারায় ওই ছাত্রের পরিবার উদ্বিগ্ন হয়ে পড়েছে।
এ বিষয়ে সখীপুর থানার ওসি মাকছুদুল আলম বলেন, ‘ওই ছাত্রের বাবা সখীপুর থানায় একটি সাধারণ ডায়রি করেছেন। নিখোঁজ আলালকে উদ্ধারের চেষ্টা চলছে।’
ইত্তেফাক/এএম।
