মাগুরার আড়পাড়া সড়কের মাগুরা পৌর এলাকায় ভিটাসাইর নামক স্থানে আজ শুক্রবার দুপুরে সড়ক দুর্ঘটনায় ৮ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৬জনকে মাগুরা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, শুক্রবার দুপর ১২টার দিকে আড়পাড়া সড়কের মাগুরা পৌর এলাকার ভিটাসাইর এলকায় একটি লোকাল বাসের সাথে মুরগী বোঝাই নছিমনের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ৮জন আহত হয়। আহতদের মধ্যে ৬জনকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে।
মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, আহত ৬জনকে মাগুরা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কেউ মারা যায়নি।
ইত্তেফাক/এমআই
