ইয়াবা ও চোরাই হোন্ডাসহ জামায়াত নেতার ছেলে আটক

আপডেট : ১৯ মে ২০১৭, ১৭:৫০
ভুরুঙ্গামারীতে ইয়াবা ও ভারতীয় চোরাই হোন্ডাসহ জামায়াতের উপজেলা আমিরের ছেলে জাকারিয়া কবির মিলনকে (৩২)  আটক করেছে পুলিশ। 
 
শুক্রবার বিকেলে উপজেলার বাগভাণ্ডার রোডের কদমতলা থেকে তাকে আটক করা হয়। 
 
ভুরুঙ্গামারী থানার ওসি তপন চন্দ্র পণ্ডিত জানান, উপজেলা জামায়াতের আমির আজিজুল হকের ছেলে জাকারিয়া কবির মিলনকে কদমতলা থেকে একটি ভারতীয় চোরাই মোটরসাইকেল ও ইয়াবাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 
 
 
ইত্তেফাক/ইউবি