শিশু অপহরণের গুজবে ভারতে ছয়জনকে হত্যা

আপডেট : ১৯ মে ২০১৭, ১৮:৫৭
 
ভারতের ঝাড়খণ্ডে শিশু অপহরণের গুজব ধরে ছয়জনকে পিটিয়ে হত্যার খবর পাওয়া গেছে। শুক্রবার বিবিসি এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে।
 
ঝাড়খণ্ডের দুই জেলা শেরাইকেলা'তে গতকাল বৃহস্পতিবার সকালে তিনজনকে এবং জামশেদপুরে সন্ধ্যার দিকে আরও তিনজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এই খবর বিবিসি হিন্দি'কে নিশ্চিত করেছে সেখানকার পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ডি কে পাণ্ডে।
 
পুলিশ কর্মকর্তা বলেন, এই অঞ্চলে অনেকদিন ধরে শিশু অপহরণকারী চক্র সক্রিয় আছে। বর্তমানে এদের কর্মকাণ্ড বেড়ে গেছে। এতে জনগণ খুবই ক্ষুব্ধ যার ফলে এই ঘটনা ঘটেছে বলে তিনি মনে করছেন। দুটি ঘটনায় পুলিশ কোন সন্দেহভাজনকে গ্রেফতার করতে পারেনি বলেও তিনি জানিয়েছেন।
 
ইত্তেফাক/জামান