বগুড়া সদর উপজেলায় ট্রাকচাপায় এক যুবক নিহত ও অপর দুজন আহত হয়েছেন।
আহতদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল ও টিএমএসএস ও রফাতুল্লাহ কমিউনিটির মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় বগুড়া-রংপুর মহাসড়কের গোকুল এলাকায় এ দুর্ঘটনায় ঘটে।
নিহত শান্ত মিয়া (২৮) বগুড়া শহরের আটাপাড়া গ্রামের ঠাণ্ডু মিয়ার ছেলে এবং আহতরা একই এলাকার সাব্বির ও বৃন্দাবন পাড়ায় অলি আহাদ।
বগুড়ার সদর থানার পরিদর্শক (তদন্ত) আসলাম আলী জানান, সকালে মোটরসাইকেল নিয়ে তিনজন মহাস্থান থেকে শহরের দিকে আসছিলেন। গোকুলে পৌঁছালে রংপুরগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শান্ত নিহত ও অপর দুজন আহত হন।
ইত্তেফাক/ইউবি
