ময়মনসিংহ থেকে দেশব্যাপী ধর্ষণবিরোধী প্রচারণা শুরু

আপডেট : ১৯ মে ২০১৭, ১৯:১৭
ময়মনসিংহ বিভাগ থেকে ‘যৌন নিপীড়নবিরোধী নির্দলীয় ছাত্র জোট’ দেশব্যাপী ধর্ষণবিরোধী প্রচারণা শুরু করেছে। 
 
শুক্রবার বিকালে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে ধর্ষণের বিরুদ্ধে জাগ্রত ময়মনসিংহ ‘জাগো মানুষ-জাগো বহ্নিশিখা’ এ স্লোগান নিয়ে ‘যৌন নিপীড়নবিরোধী নির্দলীয় ছাত্র জোট’ মানববন্ধন ও সমাবেশ করে। 
 
যৌন নিপীড়নবিরোধী নির্দলীয় ছাত্র জোটের আহ্বায়ক শিবলী হাসানের সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশে জেলা অওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল, সিপিবির সাধারণ সম্পাদক এমদাদুল হক মিল্লাত, মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চুন্নু, মিন্টু কলেজের অধ্যক্ষ নিহার রঞ্জন রায়, মহিলা পরিষদ, ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।
 
ইত্তেফাক/ইউবি