আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি বলেছেন, মাদক ও জঙ্গির বিরুদ্ধে লড়াই করে উন্নতশীল বাংলাদেশ গড়ে তুলতে হবে। দেশকে আরো এগিয়ে নিতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। শুক্রবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িযার কসবায় নবনির্মিত থানা ভবন উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
চট্টগ্রাম রেঞ্জ বাংলাদেশ পুলিশের ডিআইজি এসএম মনির উজ জামান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, কসবা উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আনিসুল হক ভুইয়া, কসবা উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম, সহকারি পুলিশ সুপার আবদুল করিম, কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট রাশেদুল কাওসার ভুইয়া জীবন, এমজি হাক্কানী, কাজী আজহারুল ইসলাম, আলহাজ্ব রুহুল আমীন ভুইয়া বকুল, জেলা পরিষদ সদস্য মোশারফ হোসেন ইকবাল, কসবা উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিন সুলতানা, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম, কসবা পৌর মেয়র মো. এমরান উদ্দিন জুয়েল, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল প্রমুখ।
গণপূর্ত অধিদফতর প্রায় ৬ কোটি ৬ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত কসবা থানা ভবনটি নির্মাণ করেছে।
এছাড়া মন্ত্রী গোপীনাথপুর পূর্বাঞ্চলের ১৬টি গ্রাম ও কায়েমপুর ইউপিসহ মোট ২ হাজার ৫শত পরিবারের মাঝে বিদ্যুৎ নতুন সংযোগের এবং জয়নগর ফটিক ছড়ি ব্রিজের ভিওিপ্রস্তর উদ্বোধন করেন।
ইত্তেফাক/কেকে
