বিশ্ব পরিমাপ দিবস আজ

আপডেট : ২০ মে ২০১৭, ১১:১৩
 
বিশ্ব পরিমাপ দিবস আজ। ‘পরিমাপ পরিবহনের নিয়ন্ত্রক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে। এ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
 
বিশ্ব মেট্রোলজি দিবস-২০১৭ উপলক্ষে জাতীয় মানসংস্থা হিসেবে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে বিএসটিআই’র প্রধান কার্যালয় ও আঞ্চলিক অফিসসমূহে আলোচনা সভা, বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে বিশেষ আলোচনা অনুষ্ঠান ও মেট্রোলজি দিবেসের গুরুত্ব বিষয়ক কথিকা প্রচার এবং র্যালি অনুষ্ঠান করা। 
 
উল্লেখ্য, দিনটি উপলক্ষে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও সড়কদ্বীপ ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ডের মাধ্যমে সুসজ্জিত করা হয়েছে। দিনটি উদযাপনের লক্ষ্যে তেজগাঁওস্থ বিএসটিআই’র প্রধান কার্যালয়ে আজ আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
 
ইত্তেফাক/কেকে