কৌন বনেগা ক্রোড়পতির সিজন ৯ শুরুর তোড়জোড় শুরু হয়েছে। কিন্তু জনপ্রিয় এই রিয়ালিটি শো’র সঞ্চালক হিসেবে এবার হয়তো আর দেখা যাবে না অমিতাভ বচ্চনকে। এর আগে পর্যন্ত এই রিয়ালিটি শো’র আটটি সিজনের মধ্যে একবার মাত্র সঞ্চালক বদল হয়েছিল।
ঐবার অমিতাভের পরিবর্তে সঞ্চালকের ভূমিকায় দেখা গিয়েছিল শাহরুখ খানকে। ভারতীয় মিডিয়ার খবরে বলা হচ্ছে, আট সিজন পেরিয়ে এবার সঞ্চালকের ভূমিকায় নতুন মুখ চাইছেন কৌন বনেগা ক্রোড়পতির উদ্যোক্তারা।
তিনি আর কেউ নন, অমিতাভ বচ্চনেরই পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চন। আর এই খবর যদি সত্যি হয়, সেক্ষেত্রে প্রথমবার এই অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে থাকবেন কোন নারী সঞ্চালক।
অনেকের মতে, এটি খুব ভাল পদক্ষেপ। তবে এই শো’র একনিষ্ঠ দর্শকরা সঞ্চালকের ভূমিকায় অমিতাভের বদলে তার পুত্রবধূকে কতটা মেনে নেবেন, তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন অনেকেই। তবে এটা নিয়ে এখনো ঐশ্বরিয়ার পক্ষ থেকে কিছু জানানো হয়নি। বলিউড লাইফ।
ইত্তেফাক/আনিসুর
