রংপুরের গঙ্গাচড়ায় ১৯ বোতল ফেনসিডিলসহ এক যুবককে আটক করেছে থানা পুলিশ।
থানা পুলিশ সূত্রে জানা যায়, আজ শনিবার সকাল ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মর্নেয়া ইউনিয়নের পাঠারপাড়া থেকে জুয়েল মিয়া (২০) নামে এক যুবককে আটক করে। তার বাবার নাম মাহবুবর রহমান।
গঙ্গাচড়া মডেল থানা অফিসার ইনচার্জ জিন্নাত আলী এর সত্যতা স্বীকার করেন।
ইত্তেফাক/কেকে
