বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে হারিকেন ও হাত পাখা হাতে শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১১টা পর্যন্ত পিরোজপুরের কাউখালী উত্তর বাজার সড়কে পুরাতন রাজস্ব অফিসের সামনে মানববন্ধন করেছেন গ্রাহকেরা।
ঘনঘন লোডশেডিংয়ের প্রতিবাদ ও পল্লী বিদ্যুতের অব্যবস্থাপনার বিরুদ্ধে হাত পাখা ও হারিকেন হাতে নিয়ে সর্বস্তরের জনগণ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
পরে উন্নয়ন পরিষদের সভাপতি আ. লতিফ খসরুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন উত্তর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. রেজাউল করিম রতন, ব্যবসায়ী আবু মো. ফরিদ, প্রভাষক মো. নজরুল ইসলাম বাবু, অরুন কর্মকার প্রমুখ।
ইত্তেফাক/ইউবি
