গাজীপুরে জঙ্গি ও মাদকবিরোধী অভিযান, আটক ৪

আপডেট : ২০ মে ২০১৭, ১৯:২০
গাজীপুরে জঙ্গিবাদ, মাদক ও সন্ত্রাস নির্মূলের বিশেষ অভিযানে  চারজনকে আটক করেছে জেলা পুলিশ।
 
শনিবার বিকালে ৩টা থেকে গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া ফাঁড়ির আওতাধীন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। 
 
অভিযানের সময় পুলিশ এলাকাবাসীর কাছে জঙ্গি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। অভিযানের আগে দুপুরে গাজীপুর জেলা পুলিশ লাইনে ব্রিফিং করেন গাজীপুর অতিরিক্তি পুলিশ সুপার মোহাম্মদ সুলাইমান। 
 
পুলিশ সুপারের কার্যালয়ের বিশেষ শাখার ইন্সপেক্টর মো. মুমিনুল ইসলাম জানান, হোতাপাড়া পুলিশ ফাঁড়ির আওতাধীন গাজীপুর সদর উপজেলার মির্জাপুর, পিরুজালী, ভাওয়ালগড় এবং গাজীপুর সিটি কর্পোরেশনের কয়েকটি ওয়ার্ড এলাকাকে ৪৫ ভাগে বিভক্ত করে একযোগে এ অভিযান পরিচালিত হচ্ছে। অভিযানে ৫ শতাধিক পুলিশ পুলিশ অংশ নেয়।
 
ইত্তেফাক/মুস্তাফিজ/ইউবি