সাদুল্লাপুরে পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

আপডেট : ২০ মে ২০১৭, ২০:১২
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে আহাদ মিয়া (১০) নামে এক স্কুলছাত্র মারা গেছে। 
 
শনিবার বিকেলে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বুজরুক জামালপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহাদ মিয়া ওই গ্রামের আতোয়ার রহমানের ছেলে। 
 
ভাতগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রেজানুর রহমান বাবু জানান, প্রচণ্ড গরমে বিকেলে পাড়ার ছেলেদের সঙ্গে আহাদ পুকুরে গোসল করতে যায়। হঠাৎ সে পুকুরের পানিতে ডুবে অসুস্থ হয়। পরে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার সে পথে মারা যায়।
 
ইত্তেফাক/ইউবি