হাটহাজারী উপজেলার মাহমুদাবাদ গ্রামে পুকুরের পানিতে ডুবে জমজ বোনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। মারা যাওয়া দুই বোন হলো- জেবল হাজীর বাড়ির প্রবাসী রফিকের মেয়ে তানিফা (২) ও সাইফা (২)।
স্থানীয় সুত্রে জানা যায়, দুই বোন পুকুর পাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে তাদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার দুই বোনকে মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/ইউবি
