শেরপুরের নকলা পৌরসভা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শনিবার বিকেলে হাজী জালমামুদ কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।
বঙ্গমাতা টুর্নামেন্টে খৈয়ড়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দল কলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে ৪-০ গোলে হারিয়ে বিজয়ী হয় এবং বঙ্গবন্ধু টুর্নামেন্টে খৈয়ড়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দল কলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে ৪-০ গোলে হারিয়ে পৌরসভা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়।
পৌরসভার মেয়র মো. হাফিজুর রহমান বিজয়ী ও বিজিত দলের মধ্যে আনুষ্ঠানিক ভাবে পুরস্কার বিতরণ করেন। এ সময় নকলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রায়হান উদ্দিন আহমেদ ও মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যানিকেতনের শিক্ষক শাহজাদা স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এমআর/ইউবি
