বহুদিন ধরেই তারা মিডিয়ায় অলোচনায় আছেন। তাদের দেখলে মনে হবে যেন মিরর ইমেজ। অর্থাত্ একজন মানুষ আয়নায় নিজেকে দেখলে যেমন দেখেন ঠিক তাদের দুইজনকে দেখলেও আলাদা করা যাবে না। চোখ, নাক, মুখ, হাঁসি আর চলাফেরার ভঙ্গি সবই এক। তাদের মধ্যে পার্থক্য একটা জায়গায়। তাদের একজন চশমা পরেন। অন্যজন পরেন না। তাদের চিনতে হলে এটাই প্রধান উপায়।
ব্রাজিলের দুই যমজ বোন মার্লিয়া পিগনাটোন পন্টিন ও পাওলিনা পিগনাটোন পান্ডলফি। গত ৯৯ বছর ধরে তারা জন্মদিন পালন করছেন। জন্মদিনের সময় তাদের পোশাকের রংটা ভিন্ন থাকে। ভিন্ন থাকে কেকটাও। আগামী ২৪ মে তারা একশ’ বছর পূর্ণ করতে যাচ্ছেন। তবে এর আগেই তারা সংবাদ মাধ্যমে আলোচনায় এসেছেন। গত সোমবার তাদের কয়েকটি ছবি স্থানীয় গণমাধ্যমে প্রচার পেয়েছে। বিভিন্ন ভঙ্গিতে তারা ছবি তুলেছেন। তারা রেকর্ড গড়ছেন। কারণ তারাই বিশ্বে প্রথম যমজ বোন যারা একশ’ বছর পূর্ণ করতে চলছেন। জন্মদিনের পোশাক হিসেবে একজন পরেছেন গোলাপি রংয়ের, অন্যজন পরেছেন আকাশি রংয়ের পোশাক। ফুলের মুকুট আর গলার হারে আছে মিল। তাদের ছবি তুলেছেন ২৮ বছর বয়সী ফটোগ্রাফার ক্যামিলা লিমা। -এবিসি নিউজ
ইত্তেফাক/নূহু
