টেলিফোনে সরাসরি দর্শকদের সাথে তারকাদের আড্ডার অনুষ্ঠান ‘তারকাকথন’ ১৪ তম বর্ষে পদাপর্ণ করলো আজ ২১ মে। অনুষ্ঠানটি আজ প্রচার করবে ৬,৭১৪ পর্ব। এ উপলক্ষে বর্ষপূতির পর্বটি সাজানো হয়েছে বিশেষভাবে।
এ পর্বে থাকবেন একঝাঁক তারকার উপস্থিতি। বর্তমানে অনুষ্ঠানটি প্রচার হচ্ছে ‘ইউনিভার্সেল ফুড লি.’ এর সৌজন্যে।
এ সম্পর্কে অনুষ্ঠানটির প্রযোজক অনন্যা রুমা বলেন, দর্শকপ্রিয় অনুষ্ঠানটির মূল লক্ষ্য তারকার মাঝে সুন্দর মেলবন্ধন তৈরী করা দর্শকদের। বরাবরের মত তারকাকথন আগামীতেও নতুন আঙ্গিকে এবং নতুন সাজে তার পথচলা অব্যাহত রাখবে। তারকাদের আরও ভিন্নভাবে উপস্থাপন করতে এবং দর্শকদের কিভাবে তারকাদের সাথে আরো কাছাকাছি নিয়ে যাওয়া যায় তা নিয়ে প্রতিনিয়ত পরিকল্পনা চলছে।
প্রতিদিন সরাসরি প্রচারিত ‘তারকাকথন’ বিভিন্ন অঙ্গণের তারকাদের সঙ্গে দর্শকদের সরাসরি টেলিকথোপকথনের এই অনুষ্ঠানটি চ্যানেল আই এর দীর্ঘ দিন ধরে প্রচারিত দর্শকপ্রিয় অনুষ্ঠানগুলোর অন্যতম। তারকারা টেলিফোনে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকেন, বিভিন্ন পর্বে তারকাদের জন্মদিনও পালন করা হয়ে থাকে। তারকাদের জন্মদিন পালনের কারণে অনুষ্ঠানটি দর্শদের কাছে ভিন্ন মাত্রা পেয়েছে। অনেক সময় অনুষ্ঠানটিতে ব্যক্তিগত সাফল্যের নায়কের পাশাপাশি দলীয় সাফল্যের দলটিকেও আমন্ত্রণ জানানো হয়ে থাকে।
এছাড়া বিভিন্ন উৎসব বা পার্বন-এর সঙ্গে সঙ্গতি রেখে অনুষ্ঠানটিকে ভিন্ন ভিন্ন মাত্রায় সাজানানো হয়ে থাকে। অনুষ্ঠান বর্তমানে উপস্থাপনা করছেন মৌসুমী বড়ুয়া, দিলরুবা সাথী ও সাফি আহমেদ। উল্লেখ্য, ২০০৪ এর ২১ মে যাত্রা শুরু করেছিল তারকা কথন।
ইত্তেফাক/আনিসুর
