রাজধানীর কদমতলীতে অজ্ঞাত পুরুষের (৩০) গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে কদমতলী থানাধীন ইগলু আইসক্রিম ফ্যাক্টরির সামনে রাস্তার পাশে একটি টিনসেড ঘর থেকে এই লাশ উদ্ধার করা হয়।
থানার ওসি কাজী ওয়াজেদ আলী জানান, পথচারীদের মাধ্যমে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়। লাশটি পঁচেগলে গেছে। চেহারা চেনার কোনো উপায় নেই। ধারণা করা হচ্ছে, ৩/৪ দিন আগে ওই ব্যক্তিকে হত্যা করা হয়েছে।
তিনি জানান, ওই ঘরে আরো একজন থাকতেন। তিনি বর্তমানে পলাতক। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এএম।
