বগুড়ার আদমদীঘি ব্রিজের পশ্চিমে ডালম্বা নামক স্থানে বগুড়া-নওগাঁ মহসড়কে বাসের ধাক্কায় মনোরঞ্জন (৩৮) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।
স্থানীয়রা ও পুলিশ জানায়, আদমদীঘির বরবরিয়া গ্রামের নারায়ন চন্দ্রের ছেলে মাছ ব্যবসায়ী মনোরঞ্জন প্রতিদিনের মতো রবিবার ভোরে সান্তাহার মাছ বাজার থেকে মাছ ক্রয় করে নশরতপুর বাজারে ভটভটি যোগে যাওয়ার পথে সকাল সাড়ে ৭ টায় বগুড়া-নওগাঁ মহাসড়কে আদমদীঘির ডালম্বা নামক স্থানে পৌঁছলে পেছন দিক থেকে একটি বাস ধাক্কা দিলে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে কর্মরত চিকিঃসক মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/কেকে
