বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কার্যালয়ে পুলিশি তল্লাশির প্রতিবাদে রবিবার সকালে নোয়াখালীর সেনবাগে ঝটিকা মিছিল বের করেছে উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
আজ রবিবার সকালে সেনবাগ উপজেলা বিএনপির সেক্রেটারি মোক্তার হোসেন পাটোয়ারীর নেতৃত্বে শহরের দক্ষিণ বাজার দলীয় কার্যালয়ের সামনে থেকে ঝটিকা মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ উপজেলা পরিষদ পর্যন্ত যায়। এসময় পুলিশ ওই মিছিল থেকে উপজেলা যুবদল নেতা সোহাগ শেহজাদ (২৮) নামে এক যুবদল নেতাকে গ্রেফতার করেছে। সোহাগ সেনবাগ পৌর শরেরর বিন্নাগুনি গ্রামের শাহ আলমের ছেলে।
সেনবাগ থানা ওসি ঝটিকা মিছিল থেকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, সোহাগের বিরুদ্ধে থানায় তিনটি মামলা রয়েছে। তাকে রবিবার দুপুরের পর নোয়াখালী বিচারিক আদালতে পাঠানো হবে বলে ওসি জানান।
ইত্তেফাক/কেকে
