কুষ্টিয়ার মিরপুরে মায়ের সঙ্গে জিকে ক্যানেল পাড়ে খেলা করার সময় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম সোহান (৩)। সে উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের শামীমের ছেলে।
জানা যায়, রবিবার সকালে শিশুপুত্র সোহান গ্রামের জিকে প্রধান খালের পাড়ে মায়ের সঙ্গে খেলা করছিল। হঠাৎ সে খরস্রোতা জিকে খালের পানিতে পড়ে ডুবে যায়। অনেক খোঁজাখুজির পরে শিশু সোহানকে পাওয়া যায় ঘটনাস্থল থেকে প্রায় আধা কিলোমিটার দূরে জিকের পানিতে। স্থানীয়রা তাকে পানি থেকে উদ্ধার করে নিয়ে যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তখন কর্তব্যরত চিকিৎসক সোহানকে মৃত বলে ঘোষণা করেন।
ইত্তেফাক/কেকে
