প্রখর রোদে ডিম ভাজি!

আপডেট : ২১ মে ২০১৭, ১৬:০৭
পুরো ভারতজুড়ে চলছে প্রচণ্ড দাবদাহ, একদম আক্ষরিক অর্থেই যেন রোদে সবকিছু পুড়ে যাচ্ছে। তবে উড়িষ্যা রাজ্যের তিতলাগড়ের এক ব্যক্তি সেই প্রখর রোদের সুবিধা আদায় করে ডিম ভেজে নিয়েছেন!
 
গরমের তীব্রতা কতটুকু সেটা দেখানোর জন্য তিতলাগড়ের ওই ব্যক্তি তেলমাখানো কড়াইয়ে ডিম ছেড়ে দেন। মাত্র ১০ সেকেন্ডের মধ্যেই সেটি ভাজি হতে শুরু করে এবং কিছুক্ষণের মধ্যেই সেটি খাওয়ার উপযোগী হয়ে যায়। তিতলাগড়রের তাপমাত্রা ৪৫.৫ ডিগ্রি ছাড়িয়েছে। স্থানীয়রা রীতিমতো হাঁসফাস করছেন অত্যধিক তাপমাত্রায়। ইন্ডিয়া টাইমস।
 
ইত্তেফাক/সাব্বির