সংখ্যাতত্ত্বে রিয়াল-বার্সার লা লিগা দ্বৈরথ

আপডেট : ২১ মে ২০১৭, ১৬:৩২
চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়ালের মধ্যে কে লা লিগা জিতছে সেটা জানা যাবে রবিবারের তাদের ম্যাচ শেষে। তার আগে একবার দেখে নেয়া যাক সংখ্যাতত্ত্বে দুই দলের লা লিগা দ্বৈরথের ইতিহাস।
 
 
রিয়াল
 
৩৩           রিয়াল মাদ্রিদের সামনে সুযোগ থাকছে ৩৩তম লা লিগা শিরোপা জয়ের। ২০১১-১২ মৌসুমে কোচ হোসে মরিনহোর অধীনে সর্বশেষ লিগ শিরোপা উচিয়ে ধরেছিল তারা।
 
৬              লা লিগার ইতিহাসে এ যাবৎ ছয়বার শেষ দিনে শিরোপা জিতেছে রিয়াল। যার সবচেয়ে প্রাচীন শিরোপাটি ১৯৩১-৩২ মৌসুমে। আর সবচেয়ে সাম্প্রতিক অর্জন ২০০৬-০৭ মৌসুমে।
 
৭              গত সাত মৌসুমে লিগে নিজেদের শেষ খেলায় হারেনি রিয়াল। যার মধ্যে জয় ছয়টি, ড্র একটিতে। একমাত্র ড্রটি মালগার বিপক্ষে। ২০১০ সালে দলটির মাঠে ১-১ গোলে ড্র করেছিল মাদ্রিদিস্তারা।
 
৬৩           সব ধরনের প্রতিযোগিতায় গত ৬৩ খেলায় গোল করেছে কোচ জিনেদিন জিদানের শিষ্যরা। ইউরোপের পাঁচটি শীর্ষ পর্যায়ের লিগে টানা এত ম্যাচে গোল করার রেকর্ড নেই অন্য কোনো দলের।
 
১৪            ঘরের মাঠে সর্বশেষ চারটি লা লিগা ম্যাচ জিতেছে মালাগা। তবে দলটির বিপক্ষে ১৫ লা লিগা ম্যাচে মাত্র একবার হেরেছে রিয়াল। পাঁচ ড্র’র বিপরীতে মাদ্রিদের জয় নয়টিতে।
 
১৫            মালাগার সঙ্গে ১৫ লা লিগা ম্যাচে ১৫ বার জালে বল জড়িয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।  
 
বার্সেলোনা
 
২৫            বার্সেলোনার সামনে সুযোগ থাকছে ২৫তম লা লিগা শিরোপা জেতার। লুইস এনরিকের অধীনে টানা তৃতীয়বারের মতো লিগ শিরোপা জয়ের আশা থাকছে কাতালানদের সামনে।
 
৩              তৃতীয় বার্সেলোনা কোচ হিসেবে টানা তৃতীয়বারের মতো লা লিগা জিততে পারেন লুইস এনরিকে। এর আগে ২০০৮-১১ সালে পেপ গার্দিওলা এবং ১৯৯১-৯৪ সালে কিংবদন্তি ইয়োহান ক্রুইফ একই কৃতিত্ব দেখিয়েছিলেন।
 
৫              লা লিগায় এইবারের সঙ্গে পাঁচ খেলার পাঁচটিতেই জিতেছে বার্সেলোনা। ১৬ গোলের বিপরীতে মাত্র একটি গোল হজম করেছে কাতালানরা।
 
৩৫           চলতি মৌসুমে ইউরোপের শীর্ষ পাঁচটি লিগে সর্বাধিক গোলের মালিক লিওনেল মেসি (৩৫টি)। সমপরিমাণ গোল করেছেন ফরাসি লিগে প্যারিস সেন্ট জার্মেইনর (পিএসজি) হয়ে খেলা এডিসন কাভানিও।