কার্যালয়ে তল্লাশির বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেবে বিএনপি

আপডেট : ২১ মে ২০১৭, ১৬:৪৪
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের তালা ভেঙে অভিযানের ঘটনায় সিনিয়র আইনজীবীদের সঙ্গে আলোচনা করে পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়ে সুপ্রিম কোট বার এসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদীন।
 
রবিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।
 
সংবাদ সম্মেলনে জয়নাল আবেদীন বলেন, ‘আইনের সিআরপিসি ক্রিমিলান প্রসিডিওর অনুযায়ী ৯৬ এ বিধান রয়েছে। কিভাবে একটি ভবনে সার্চ ও সিজ করা যায়। সেই আইন মোতাবেক সার্চ ও সিজ করতে তল্লাশি পরোয়ানা লাগে। সেটা দেন চিফ মেট্রোপলিন ম্যাজিস্ট্রেট।
 
খালেদা জিয়ার কার্যালয়ে তল্লাশি পরোয়ানা সম্পর্কে তিনি বলেন, আমরা যা দেখছি, ম্যাজিস্ট্রেট একটি আদেশ দিয়েছেন, এই ভবনের মধ্যে ও আশপাশে কিছু লিফলেট এবং কাগজপত্র আছে সেগুলো তল্লাশি করা দরকার। মেনে নিলাম আদেশ দিতেই পারে। কিন্তু সিআরপিসি ১০৩ আছে একটি ভবনে তল্লাশি চালানোর জন্য স্থানীয় দুইজন গণ্যমান্য ব্যক্তি উপস্থিত থাকা লাগবে। কিন্তু এখানে ভবনটি তল্লাশি করার জন্য সেই ভবনের যে মালিক, বা যারা অবস্থান করেন তাদের জানাতে হবে। তাদের বলতে হবে ভবনের দরজা খুলে দিতে। এছাড়া একটা বিধান আছে কিভাবে তালা ভেঙ্গে ভবনে প্রবেশ করতে পারে।
 
ইত্তেফাক/ইউবি