‘একটা ছবি দেখাও এঁকে, তুমিই সেরা সবার থেকে’

আপডেট : ২১ মে ২০১৭, ১৭:৪৬
উত্তরের পিছিয়ে পড়া অবহেলিত ঠাকুরগাঁওয়ের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরা এখন অনেক এগিয়ে চলছে। তারা এখন শুধু পড়ালেখার মধ্যে সীমাবন্ধ নেই। শিক্ষার্থীরা এখন সৃজনশীল বিষয়, গল্প লেখা, ছবি আকাঁ, খেলা ধুলা, ইন্টারনেটসহ বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জনে এগিয়ে।
 
শিশু কিশোরদের সৃজনশীলতা বিকাশে ‘একটা ছবি দেখাও এঁকে, তুমিই সেরা সবার থেকে’ এবং লেখার খেলায় অংশ নাও, সেরা লেখক হয়ে যাও- এই দুই স্লোগানকে সামনে রেখে দেশব্যাপী চলছে ইত্তেফাক অনুশীলন কচি-কাঁচা স্কুলে স্কুলে।  
 
এরই অংশ হিসেবে রবিবার ঠাকুরগাঁও সদর উপজেলা পূর্ব আরাজী চণ্ডিপুর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে দৈনিক ইত্তেফাক ও এটুআই এর যৌথ উদ্যোগে লেখা ও আঁকা প্রতিযোগিতা, ডকুমেন্টরি তৈরি ও কিশোর বাতায়ন পরিচিতি ও সদস্যকরণ।
IMG0
লেখা ও আঁকার বিষয় ‘বাঁচাও পরিবেশ, গড়ি সবুজ বাংলাদেশ। ৮ম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা এতে অংশ নেয় । সকাল ১১টা থেকে দুপুর ২ টা পর্যন্ত চলে এই অনুষ্ঠান।  
 
এর আগে পূর্ব আরাজী চণ্ডপুর উচ্চ বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোশারফ হোসেন, এটুআই ক্যাপাসিটি ডেভেলপমেন্ট প্রকল্পের রফিকুল ইসলাম সুজন, এটুআই প্রকল্পের রিসার্চ অ্যাসিসট্যান্ড (শিক্ষা) ইসরাত জাহান, ইত্তেফাকের শিক্ষা অনুশীলন পৃষ্ঠার বিভাগীয় সম্পাদক চন্দন বর্মণ, আরাজী চণ্ডিপুর উচ্চ বিদ্যালয় ম্যানিজিং কমিটির সভাপতি এএনএস রোকন উদ্দিন, প্রধান শিক্ষক রেইছ উদ্দিন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ও ঠাকুরগাঁও সরকারি কলেজের সহকারী অধ্যাপক শামসুল আলম, দৈনিক ইত্তেফাকের ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি তানভীর হাসান তানু প্রমুখ।
 
 
ইত্তেফাক/ইউবি