ফেসবুকে কিডজ্ কিউট মোমেন্ট প্রতিযোগিতায় পুরস্কার পেল ৬ শিশু

আপডেট : ২১ মে ২০১৭, ১৮:৩০
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে কিডজ্ কিউট মোমেন্ট প্রতিযোগিতায় বিজয়ী ছয় শিশুকে ঢাকা-ব্যাংকক-ঢাকা এবং ঢাকা-কক্সবাজার-ঢাকা বিমান টিকিট দিয়েছে কিডজ্ নামের একটি প্রতিষ্ঠান।
 
শুক্রবার রাজধানীর জাহাঙ্গীর গেটে অবস্থিত ক্যাপ্রিকর্ণ ওয়ার্ল্ডে এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কিডজ্ ব্র্যান্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা শামীমা নাসরিন। ফেসবুকের মাধ্যমে নির্বাচিত এক হাজার শিশুর ছবি থেকে লাইক ও ভোটের মাধ্যমে বিজয়ীদের নির্বাচিত করা হয়।
 
অনুষ্ঠানে বিজয়ী ৩ জনকে ঢাকা ব্যাংকক ঢাকা এবং অন্য ৩ জনকে ঢাকা কক্সবাজার ঢাকা বিমান টিকিট দেয়া হয়। ৫ বছরের কম বয়সী শিশুদের ছবি নিয়ে ফেসবুকে কিডজ্ ব্যান্ড এই প্রতিযোগিতা আয়োজন করে। এর আগে ফেসবুক পজের মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আহ্বান করা হলে প্রায় ৬০ হাজার প্রতিযোগী তাতে অংশগ্রহণ করে। এখান থেকে এক হাজার ছবি বাছাই করে পেজে আপলোড করা হয় এবং সেখানে প্রতিযোগিতায় বিজয়ী ছয় জনকে পুরস্কৃত করা হয়।  
 
অনুষ্ঠানে কিডজ্ ব্র্যান্ডের প্রধান কর্মকর্তা শামীমা নাসরিন বলেন, 'প্রতিটি শিশুই স্বর্গীয়। কয়েক লাখ মানুষ লাইক দিয়ে অংশগহণের মাধ্যমে প্রতিযোগিতায় বিজয়ি নির্বাচন করেছেন। আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি।' প্রসঙ্গত, ডায়াপার এবং ওয়েটটিস্যুসহ শিশুদের বেশ কিছু পণ্য বাজারজাত করছে কিডজ্ নামের এই প্রতিষ্ঠানটি।
 
 
ইত্তেফাক/ইউবি