আফগানিস্তানে তালেবান হামলায় ২০ পুলিশ নিহত

আপডেট : ২১ মে ২০১৭, ১৮:৫৯
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে রবিবার ভোরে কয়েকটি নিরাপত্তা চৌকিতে তালেবান যোদ্ধাদের হামলায় অন্তত ২০ পুলিশ নিহত হয়েছে। কর্মকর্তারা একথা জানান।
 
প্রাদেশিক গভর্নর বিসমিল্লাহ আফগানমাল বলেন, ‘আজ সকালে একদল তালেবান যোদ্ধা ভারী ও হালকা অস্ত্র নিয়ে সমন্বিত হামলা চালায়। এতে ২০ পুলিশ নিহত হয়েছে। জাবুল প্রদেশের শাহ্ জয় জেলার কয়েকটি চৌকিতে এ হামলা চালানো হয়।’ এএফপি।
 
ইত্তেফাক/সাব্বির