পূর্ব সুন্দরবনের করমজল কুমির প্রজনন কেন্দ্রে জুলিয়েটের পর এবার ৪৮টি ডিম দিয়েছে পিলপিল। এর আগে গত ৯ মে কুমির জুলিয়েট ৪৩টি ডিম দেয়।
করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ইনচার্জ মো. আজাদ কবির জানান, কেন্দ্রের পুকুর পাড়ে শনিবার রাতে ৪৮টি ডিম দেয় পিলপিল। রবিবার সকালে ডিমগুলো তুলে কেন্দ্রের ইনকিউবেটরে রাখা হয়েছে। ইনকিউবেটরের মধ্যে রাখা ডিমগুলো আগামী ৯০দিনের মধ্যে বাচ্চা ফুটে বের হবে বলে আশা করছি। তবে ৪৮টি ডিমের মধ্যে ৪টি ডিমে ক্ষত চিহৃ রয়েছে।
IMG0
তিনি আরো জানান, বিলুপ্তপ্রায় লোনা পানির প্রজাতির কুমিরের প্রজনন বৃদ্ধি ও তা সংরক্ষণে ২০০২ সালে পূর্ব সুন্দরবনের করমজল পর্যটনকেন্দ্রে বন বিভাগের উদ্যোগে গড়ে তোলা হয় এ কুমির প্রজনন কেন্দ্র। বর্তমানে ছোট বড় মিলিয়ে ২১১টি কুমির রয়েছে ওই কেন্দ্রে।
ইত্তেফাক/ইউবি
