নিউজিল্যান্ডের জয়, রানার্সআপ বাংলাদেশ

আপডেট : ২২ মে ২০১৭, ০০:৩৪

ত্রিদেশীয় সিরিজে ৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন হয়ে গেল এক ম্যাচ আগেই। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে বাংলাদেশের রানার্সআপ হাওয়াও নিশ্চিত।

স্বাগতিক আয়ারল্যান্ডের ঝুলিতে মাত্র ২ পয়েন্ট।

 

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের পঞ্চম ম্যাচে স্বাগতিক আয়ারল্যান্ডকে ৩৪৫ রানের বড় টার্গেট দিয়েছে নিউজিল্যান্ড। টস হেরে প্রথমে ব্যাট হাতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩৪৪ রান করে নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডের খেলার সংক্ষিপ্ত স্কোর:

নিউজিল্যান্ড: ৫০ ওভারে ৩৪৪/৬ (রনকি ৩৫, ল্যাথাম ১০৪, ব্রুম ৩৮, টেইলর ৫৭, অ্যান্ডারসন ২০, স্যান্টনার ২০*, মানরো ৪৪*, মিল্ন ১০*; ইয়াং ২/৮২, চেইস ২/৬৯, ডকরেল ১/৬৫, ম্যাককার্থি ১/৬৫, সিমি ০/৩৮, স্টার্লিং ০/১৯)।

আয়ারল্যান্ড: ৩৯.৩ ওভারে ১৫৪ (জয়েস ১৭, স্টার্লিং ০, পোর্টারফিল্ড ৪৮, বালবার্নি ০, নায়াল ও’ব্রায়েন ৫, উইলসন ৩০, সিমি ০, ডকরেল ১৬, ম্যাককার্থি ১৬*, ইয়াং ১, চেইস ১৪; হেনরি ৩/৩৬, মিল্ন ১/২৯, অ্যান্ডারসন ২/১৫, কাগেলেইন ২/১৭, স্যান্টনার ১/২৭, সোধি ১/২৫)।

ফলাফল, নিউজিল্যান্ড ১৯০ রানে জয়ী।

 

বুধবার ত্রিদেশীয় শেষ ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে নিউজিল্যান্ড।


ইত্তেফাক/নূহু