বগুড়ার কাহালু উপজেলার জামগ্রাম ইউনিয়নের দারাই গ্রামে মাদ্রাসা পড়ুয়া ৪র্থ শ্রেণির ছাত্রীকে (১২) শ্লীলতাহানি করার অভিযোগে রবিবার রাতে জহুরুল ইসলাম (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গেছে, জহুরুল গত বৃহস্পতিবার দুপুরে ওই ছাত্রীকে ধরে নিয়ে গিয়ে তার হাঁসের খামারে শ্লীলতাহানি ঘটায়। এরপর ছাত্রী বিষয়টি তার পরিবারকে জানালে পরিবারের পক্ষ থেকে কাহালু থানায় জহুরুলের বিরুদ্ধে মামলা করা হলে পুলিশ রবিবার রাতেই জহুরুলকে গ্রেফতার করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুর রহিম জানান, আসামি জহুরুল ছাত্রীর শ্লীলতাহানি ঘটানোর করার কথা স্বীকার করেছেন। গ্রেফতারকৃত জহুরুল দারাই গ্রামের জয়নাল অবেদীনের ছেলে বলে জানা যায়।
এদিকে, পুলিশ ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য সোমবার সকালে বগুড়ায় পাঠিয়েছে।
ইত্তেফাক/কেকে
