পিরোজপুরের কাউখালী উপজেলার কালীগঙ্গা নদীতে বাঁধা ও বেশ জাল দিয়ে পোনা মাছ আহরণের দায়ে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনের ১৯৫০ সালের ৫(১) ধারায় চার জেলে প্রত্যেককে এক হাজার টাকা করে মোট চার হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার সকাল সাড়ে নয়টায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লাবণী চাকমা এ জরিমানা করেন।
জরিমানাকৃতরা হলেন- মামুন শেখ (৩৫), মো. সাইদুল (৩০), ফিরোজ (২০) ও মো. আজিম (৩৮)। এদের বাড়ি কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের ধাবরী গ্রামে।
স্বরুপকাঠীর নৌ পুলিশের ফাঁড়ি ইনচার্জ মো. আসাদ্জ্জুামান হারুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৬টার দিকে কাউখালীর ধাবরী এলাকার কালীগঙ্গা নদীতে অভিযান চালিয়ে চার জেলেসহ চার হাজার মিটার বেশ জাল, বাঁধা জাল ও কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক মুল্য এক লাখ টাকা।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা লাবনী চাকমার সাহার উপস্থিতিতে উপজেলা পরিষদের মাঠ সংলগ্ন জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দকৃত ২০ কেজি গুড়া মাছ গরিবের মাঝে বিতরণ করা হয়।
ইত্তেফাক/কেকে
