ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪১

আপডেট : ২২ মে ২০১৭, ১১:৫৮
 
ঝিনাইদহে বিভিন্ন উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে দুই জামায়াত কর্মীসহ ৪১ জনকে গ্রেফতার করা হয়েছে। রবিরার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
 
ঝিনাইদহের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, ঝিনাইদহে নাশকতা প্রতিরোধ, জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদকবিরোধী অভিযান চলছে। এ অভিযানে ঝিনাইদহ সদর থেকে ১৬ জন, শৈলকূপা থেকে আটজন, মহেশপুর থেকে আটজন, কালীগঞ্জ থেকে দুইজন, হরিণাকুণ্ডু থেকে তিনজন ও কোটচাঁদপুর থেকে দুই জামায়াত কর্মীসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের নামে নাশকতাসহ বিভিন্ন মামলা রয়েছে।
 

ইত্তেফাক/এএম।