রমজানে অধস্তন আদালতসমূহের সময়সূচি নির্ধারণ

আপডেট : ২২ মে ২০১৭, ১৩:৩৫
 
পবিত্র রমজান মাসে দেশের অধস্তন আদালতসমূহের কোর্ট ও অফিসের সময়সূচী নির্ধারণ করা হয়েছে। সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্টার আবু সৈয়দ দিলজার হোসেন স্বাক্ষরিত ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সুপ্রিমকোর্ট কর্তৃক দেশের অধস্তন আদালতসমূহের কোর্ট ও অফিসের সময়সূচী নির্ধারণ করা হয়েছে।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, রমজান মাসে প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টা থেকে ৩টা পর্যন্ত অধস্তন আদালতসমূহের কোর্টের সময়সূচী নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে বেলা সোয়া ১ থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের জন্য বিরতি রাখা হয়েছে।
 
এছাড়া রমজান মাসে প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯ থেকে বেলা সাড়ে ৩ টা পর্যন্ত অধস্তন আদালতসমূহের অফিসের সময়সূচী নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে বেলা সোয়া ১ থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের জন্য বিরতি রাখা হয়েছে। বাসস।
 
ইত্তেফাক/মোস্তাফিজ/আনিসুর