ঢাবি ছাত্রীর মৃত্যু: সেন্ট্রাল হাসপাতালের আট চিকিৎসকের জামিন

আপডেট : ২২ মে ২০১৭, ১৩:৩৮
 
ঢাবি ছাত্রীর মৃত্যুর মামলায় রাজধানীর সেন্ট্রাল হাসপাতালের অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহসহ আট চিকিৎসককে জামিন দিয়েছে আদালত। সোমবার ঢাকার মহানগর হাকিম খুরশীদ আলম এ আদেশ দেন।
 
জামিন পাওয়া অন্য চিকিৎসকরা হলেন- ডা. কাশেম ইউসুফ, ডা. মর্তুজা, ডা. এ এস এম মাতলুবুর রহমান, ডা. মাসুমা পারভীন, ডা. জাহানারা বেগম মোনা, ডা. মাকসুদ পারভীন ও ডা. তপন কুমার বৈরাগী।
 
এর আগে বৃহস্পতিবার ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আফিয়া জাইন চৈতী। পরে হাসপাতালটিতে ভাঙচুর চালায় তার সহপাঠীরা। অবহেলা ও ভুল চিকিৎসার অভিযোগে হাসপাতালের পরিচালক এমএ কাশেমসহ নয় চিকিৎসককে আসামি করে ধানমন্ডি থানায় মামলা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মামলার পরদিন হাসপাতালের পরিচালক কাশেমকে জামিন দেয় আদালত।
 
ইত্তেফাক/এএম।