রাজবাড়ীর কালুখালীতে বিদ্যুৎস্পৃষ্টে জাহাঙ্গীর হোসেন (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু উপজেলার রতনদিয়া ইউপির মালিয়াট গ্রামের শহিদ মোল্লার বড় ছেলে। আজ সোমবার সকাল ১১ টায় নিহতের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে জাহাঙ্গীর বাইরে থেকে বাড়িতে আসে। এমন সময় হঠাৎ করে টিনশেডের ঘর বিদ্যুতায়িত হয়ে যায়। ঘরে ঢুকতেই টিনের বেড়ায় হাত লাগলে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ইত্তেফাক/কেকে
