জেলার পানছড়ি উপজেলায় নালকাটা এলাকায় টমটমের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। সোমবার সকালে দিনোলকাটা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশু মঞ্জুরী চাকমা (৩) উপজেলার ৪নং লতিবান ইউনিয়নের নালকাটা গ্রামের উজ্জ্বল চাকমার মেয়ে। জানা যায়, শিশু মঞ্জুরী চাকমা তার মায়ের সাথে রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতিতে চালিত একটি টমটম পিছন থেকে সজোরে ধাক্কা দিলে তার মুখমণ্ডলে গুরুতর আঘাত লাগে। স্থানীয়রা উদ্ধার করে পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. সুমেন চাকমা তাকে মৃত ঘোষণা করেন।
পানছড়ি থানায় এ ব্যাপারে কোনো মামলা হয়নি। স্থানীয় ইউপি সদস্য বিনয় চাকমা ও টমটম চালক সমিতির সভাপতি অমিত চাকমা সাংবাদিকদের জানান, বিষয়টি সামাজিকভাবে সমাধান করা হবে।
ইত্তেফাক/এএম।
