৪/৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে: নসরুল হামিদ

আপডেট : ২২ মে ২০১৭, ১৫:৫৯
 
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, ‘আশুগঞ্জের বিদ্যুৎ সঞ্চালন লাইন মেরামত করতে ৬-৭ মাস লাগবে। তবে ৪/৫ দিনের মধ্যে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে।’
 
আশুগঞ্জ বিদ্যুৎ সঞ্চালন ভেঙে পড়ায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও উত্তরাঞ্চলে বিদ্যুতের তীব্র সংকট দেখা দিয়েছে। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এজন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। আমরা যে প্রবণতায়, বলবো না খুব ভালো অবস্থায় আছি। ভালো অবস্থায় যেতে আরো তিন বছর লাগবে।
 
ইত্তেফাক/এএম।