গোপালগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

আপডেট : ২২ মে ২০১৭, ১৬:২৭
গোপালগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় হরিচাঁদ বৈদ্য (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার সকালে গোপালগঞ্জ শহরতলীর চেচানিয়া কান্দি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। হরিচাঁদের বাড়ি চেচানিয়াকান্দি গ্রামে। 
 
গোপালগঞ্জ সদর থানার ওসি মো. সেলিম রেজা জানান, হরিচাঁদ সকালে চেচানিয়াকান্দি এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগামী  মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি মারাত্মক  আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন সকাল সাড়ে ১০টার দিকে তিনি মারা যান। 
 
 
ইত্তেফাক/ইউবি