হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

আপডেট : ২২ মে ২০১৭, ১৬:৩৬
হবিগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতিসহ দুইজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন। সোমবার দুপুরে এ সব দুর্ঘটনা ঘটে।
 
পুলিশ জানায়, সোমবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার লস্করপুরে একটি বাসের চাকা বিস্ফোরণ ঘটে। এতে বাসটি ঢাকা-সিলেট মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় ওই বাসের এক যাত্রী নিহত হন। এ ঘটনায় আহত হন অন্তত ২০ জন। নিহত ওই নারীর পরিচয় জানা যায়নি। তার আহত শিশু পুত্রটি পুলিশের হেফাজতে রয়েছে।
 
অপরদিকে হবিগঞ্জ-লাখাই সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আশরাফ আলী নিহত হয়েছেন।
 
ইত্তেফাক/ইউবি