গোপালগঞ্জে জমি নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। সোমবার সকালে গোপালগঞ্জ শহরের বোড়াশী পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত ৬ জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোপালগঞ্জ সদর থানার ওসি মো. সেলিম রেজা জানান, বোড়াশী পশ্চিমপাড়া গ্রামে একটি জায়গা নিয়ে আয়ুব মোল্লা ও শাহ জাহান মোল্লার মধ্যে বিরোধ চলে আসছিল। সকালে ওই জায়গা নিয়ে সালিশ বৈঠকে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে নারীসহ উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হন।
ইত্তেফাক/ইউবি
