কাউখালী উপজেলাকে ‘বাল্য বিবাহ মুক্ত’ঘোষণা

আপডেট : ২২ মে ২০১৭, ১৬:৪৫
পিরোজপুরের কাউখালী উপজেলাকে ‘বাল্য বিবাহ মুক্ত’ ঘোষণা করেছেন জেলা প্রশাসক। 
 
সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে মুক্তমঞ্চে আয়োজিত আলোচনা সভায় জেলা প্রশাসক মো. খায়রুল আলম সেখ এ  ঘোষণা দেন।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা লাবনী চাকমার সভাপতিত্বে  আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু, নারী ভাইস চেয়ারম্যান ফাতেমা ইয়াসমিন,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহাজাদী রেবেকা শাহীন চৈতী, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পল্টন, ইউপি চেয়ারম্যান মাহামুদ খান খোকন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায়, শিক্ষক নেতা গৌতম দাস প্রমুখ। 
 
এ সময়  জেলা  প্রশাসক তার ঘোষণায় বলেন, ‘আজ  থেকে কাউখালীকে বাল্য বিবাহ মুক্ত উপজেলা ঘোষণা করা হল।’
 
ইত্তেফাক/ইউবি