ভিন ডিজেল আমার প্রেমে পড়েছে: দীপিকা

আপডেট : ২২ মে ২০১৭, ১৯:২২
মর্যাদাকর কান চলচ্চিত্র উৎসবের ৭০ তম আসরে দুই দিন কানের লাল গালিচায় নিজের রূপের দ্যুতি ছড়িয়েছেন লাস্যময়ী বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন। শুধু তাই নয় সেখানে তিনি সাংবাদিকদেরও মুখোমুখি হয়েছেন।
 
ফ্রান্স২৪ কে দেয়া এক সাক্ষাৎকারে ৩১ বছর বয়সী এই নায়িকা বলেন, যখন আমার বয়স হবে ৭০৯ তখন আমি চাইব যেন আমার একটি মনোরম জায়গায় ছোট্ট বাড়ি থাকে। অনেক সন্তান ও নাতি-নাতনী দিয়ে জীবনটা যেন ভালো থাকে। আমি একটি শান্তিপূর্ণ জীবন পেতে চাই।
 
এরপর নিজের হলিউড অভিষেক নিয়ে কথা বলেন বলিউডের মাস্তানি। ‘ট্রিপল এক্স:রিটার্ন অব জান্দার কেজ’ ছবি দিয়ে হলিউডে অভিষেক হয় দীপিকার। সেখানে তার সহ-অভিনেতা ছিলেন সুপারস্টার ভিন ডিজেল। ভিন ডিজেলের সঙ্গে প্রেমের গুজব, কাজের অভিজ্ঞতা সব কিছু নিয়ে খোলাখুলি কথা বলেন দীপিকা।
 
‘আচ্ছা আমি সরাসরি বলি, ভিন আমার প্রেমে পড়েছে। সে খুবই আদরের। আমি যত মানুষ দেখেছি তার মধ্যে সেই সবচেয়ে চমৎকার মানুষ। তিনি উদার ও ভালো মনের মানুষ সেজন্যই কাজ করা সহজ হয়ে গিয়েছিল। সে আসলে সারা জীবনের বন্ধু।’
 
দীপিকা এখন সঞ্জয় লীলা বানসালির ‘পদ্মাবতী’ ছবির শ্যুটিং নিয়ে ব্যস্ত। এ ছবিতে তার সঙ্গে আরো আছে রনবীর সিং ও শহীদ কাপুর। ডেকান ক্রনিকল।
 
 
ইত্তেফাক/রেজা