জাফলংয়ে সড়ক দুর্ঘটনায় মা-ছেলে নিহত, আহত ১০

আপডেট : ২২ মে ২০১৭, ১৯:২৯
সিলেট-তামাবিল মহাসড়কের জাফলং গুচ্ছগ্রাম নামক স্থানে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মা ও ছেলে নিহত হয়েছে। এ ঘটনায় অপর আরও ১০ জন আহত হয়েছেন। 
 
পুলিশ জানায় সোমবার বিকাল ৪ টার দিকে জাফলং থেকে ছেড়ে আসা সিলেট গামী যাত্রীবাহী বাস সিলেট-জ-০৪-০০৩১ গুচ্ছগ্রাম এলাকায় পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হয় গোয়াইনঘাট উপজেলার নয়াগাঙ্গের পাড় গ্রামের আল আমিনের স্ত্রী শিল্পি আক্তার ও শিশু পুত্র সাইফ। আহত অবস্থায় আল আমিন ও তার আরেক পুত্র সাজিদ সহ প্রায় ১০জন কে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 
 
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ(তদন্ত) জাহাঙ্গীর আলম সরদার সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুইজন নিহত ১০জন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/সাব্বির