চকবাজার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সিটি ব্যাংকের ১ কোটি টাকা অনুদান

আপডেট : ০৩ এপ্রিল ২০১৯, ২১:০৯

চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ১ কোটি টাকা প্রদান করেছে সিটি ব্যাংক। মঙ্গলবার (২ এপ্রিল) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে অনুদানের চেকটি হস্তান্তর করেন সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার।

উল্লেখ্য, ২০ ফেব্রুয়ারি (বুধবার) রাত ১০টার পর রাজধানীর চকবাজার এলাকার নন্দকুমার দত্ত সড়কের চুরিহাট্টা মসজিদ গলির রাজ্জাক ভবনে আগুন লাগে। রাত ১টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে আগুন ভয়াবহ আকারে আশপাশের ৫টি বিল্ডিংয়ে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ৩২টি ইউনিট রাত ৩টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে পুড়ে ৮১ জনের মৃত্যু হয়েছে।

ইত্তেফাক/ জেডএইচডি