নারীদের উন্নয়নে আওয়ামীলীগ সরকারের বিকল্প নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেট : ২২ মে ২০১৭, ২০:১৩
পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও চারঘাট-বাঘার সাংসদ আলহাজ শাহরিয়ার আলম এমপি বলেছেন, আমাদের সরকার নারীদের উন্নয়নের জন্য যা করেছেন তা বিগত কোন সরকার করেনি। তিনি নারীদের ক্ষমতায়ন ও কর্ম সংস্থানের জন্য যা কিছু করনীয় তা করা হবে বলে অঙ্গীকার ব্যক্ত করেন। 
 
সোমবার দুপুরে উপজেলা মহিলা আ’লীগের উদ্যোগে বাজুবাঘা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
 
দুপুর ১২ টায় রাজশাহী জেলা মহিলা আ’লীগের সাধারণ সম্পাদক নাসরিন আক্তার মিতার সঞ্চালনা ও উপজেলা মহিলা আ’লীগের সভানেত্রী ফাতেমা মাসুদ লতার সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রতিমন্ত্রী আরো বলেন, আমরা উন্নয়নে বিশ্বাসী। এই দেশকে উন্নয়নশীল এবং মধ্যম আয়ের দেশ হিসাবে পরিণত করতে যা কিছু করনীয় তা আমাদের সরকারের মাননীয় প্রধান মন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা করবেন। তিনি বর্তমান সরকারের ৮ বছরে যে সকল উন্নয়ন হয়েছে তা জনগণের মাধ্যমে সকল নারী সদস্য সহ আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদের মাধ্যমে প্রচার করার আহবান জানান। সেই সাথে সকল ভেদাভেদ ভুলে ১৯ সালের নির্বাচনে আ’লীগকে আবারও বিজয়ী কারার প্রত্যয় ব্যক্ত করেন। 
 
সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আ’লীগের সিনিয়র সহ সভাপতি ও সংরক্ষিত আসনের মহিলা এমপি আক্তার  জাহান। বাঘা থানা আ’লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক বাবুল ইসলাম, রাজশাহী জেলা মহিলা আ’লীগের সভাপতি মর্জিনা পারভীন ও রাজশাহী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক বিপাশা খাতুন সহ সকল ইউনিয়ন মহিলা লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। 
 
সমাবেশে উপস্থিত ছিলেন, বাঘা থানা আ’লীগের সহ-সভাপতি আজিজুল আলম, আড়ানী পৌর মেয়র মুক্তার আলী, বিশিষ্ট ব্যবসায়ী ও আ’লীগনেতা আলহাজ শামসুল হক রাজু, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু, আড়ানি পৌর আ’লীগের সভাপতি আবু সাইদ, বাঘা পৌর আ’লীগের সভাপতি আব্দুল কুদ্দুস সরকার, সাধারণ সম্পাদক মামুন হোসেন, থানা যুবলীগের সভাপতি নিপ্পন হোসেন  ও সাধারণ সম্পাদক আব্দুল মোকাদ্দেস-সহ আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
ইত্তেফাক/সাব্বির